বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরিয়ায় রকেট হামলায় ৫ শিশুসহ নিহত ২০

সিরিয়ায় রকেট হামলায় ৫ শিশুসহ নিহত ২০

সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ২০
সিরিয়ায় রকেট হামলায় শিশুসহ নিহত ২০

নিজস্ব প্রতিবেদন>>সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সিনহুয়া তথ্য জানিয়েছে।

শুক্রবার বিদ্রোহীদের অধিকৃত এলাকায় হামলাটি চালানো হয়। এর মধ্যে কমপক্ষে ১৪ জন বেসামরিক নাগরিক ছিলেন বলে দাবি করা হয়।

আশঙ্কা করা হচ্ছে, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিরিয়ার ১১ বছরের যুদ্ধে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। আলেপ্পো প্রদেশের আল বাব তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় পড়েছে।

উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশ যুক্তরাষ্ট্রের সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর নিয়ন্ত্রণে রয়েছে। কুর্দি গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার দামেস্কভিত্তিক সরকারের সঙ্গে আলোচনারত আছে।

এসডিএফের মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি জানিয়েছেন, শুক্রবারের ওই হামলার ব্যাপারে তারা কিছু জানেন না।

সিরিয়ার বিরোধীদলগুলোকে সরকারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে তুরস্ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯