বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডুবে যাওয়া বাংলাদেশি ১১ জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা

ডুবে যাওয়া বাংলাদেশি ১১ জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা

বাংলাদেশি ১১ জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা
বাংলাদেশি ১১ জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা

নিজস্ব প্রতিবেদন>>বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বাংলাদেশি একটি ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় জেলেদের একটি দল। ঝড়ো হাওয়া ও উত্তাল সমুদ্রে বৃষ্টি-ঢেউ এর কবলে পড়ে শুক্রবার বাংলাদেশের উপকূলে ডুবে যায় ওই মাছ ধরার ট্রলারটি।

এরপর কাঠের টুকরো ধরে বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে বাংলাদেশের পানি সীমানা অতিক্রম করে ভারতের পানি সীমানায় চলে যায় ডুবে যাওয়া ট্রলারটির জেলেরা। সমুদ্রে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন ভারতীয় জেলেরা।

পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও পাথরপ্রতিমার জেলেরা বাংলাদেশি ওই জেলেদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বনদপ্তর ওই ১১ জনকে সড়ক পথে নিয়ে আসেন রায়দিঘির সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের অফিসে। পরে পুলিশকে খবর দিলে রায়দিঘি থানার পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন।

বাংলাদেশি ওই ১১ জেলের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি।

এদিকে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় শুক্রবার ভারতীয় উপকূলে ডুবে যায় দুটি ভারতীয় ট্রলার। এ ঘটনায় নিখোঁজ হন অন্তত ৩৭ জেলে। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯