বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উদ্ধার অভিযানে গিয়ে ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৩৭

উদ্ধার অভিযানে গিয়ে ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৩৭

সাগরে উদ্ধার অভিযানে গিয়ে ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৩৭
সাগরে উদ্ধার অভিযানে গিয়ে ডুবল ভারতীয় ট্রলার, নিখোঁজ ৩৭

নিজস্ব প্রতিবেদন>>ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধারে চলছে অভিযান।১৮ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলার সত্যনারায়ণকে উদ্ধার করতে গিয়ে প্রবল ঢেউয়ে ডুবে গেছে এম ভি শঙ্খধ্বনি নামের একটি ট্রলার।

এতে নিখোঁজ হয়েছেন আরও ১৯ জন। এ নিয়ে নিখোঁজের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।শঙ্খধ্বনি ট্রলারের মালিক রণজিৎ হালদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে অন্য যারা উদ্ধার অভিযানে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে এখনো কাউকে উদ্ধার করা গেছে কিনা, তা জানা যায়নি।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) কাকদ্বীপ থেকে রওনা দেয় সত্যনারায়ণ। দুর্যোগের পূর্বাভাস পেয়ে ফেরার পথেই কেঁদো দ্বীপ থেকে ১২ কিলোমিটার দূরে উলটে যায় ট্রলারটি।

জেলেদের সংগঠনের সূত্র জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা কাকদ্বীপ থেকে প্রায় শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে যায়। কিন্তু সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় জেলেদের সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। গভীর সমুদ্র থেকে দ্রুত ফিরে আসছিল ট্রলারগুলো।

জানা যায়, অন্য ট্রলারগুলো দ্রুত ফিরে এলেও বেশ খানিকটা দেরি করে এম ভি সত্যনারায়ণ। সমুদ্রের মধ্যে ট্রলারটি প্রবল দুর্যোগের মুখে পড়ে। পরে দ্বীপের ১২ কিলোমিটার দূরে চরে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় ট্রলার। এরপর একপাশ কাত হয়ে ডুবতে শুরু করে।

এদিকে ৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরবনের ভারতীয় অংশের সন্দেশখালি এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক কাঁচা বাড়ি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার দুপুরে শক্তিশালী অতি গভীর নিম্নচাপ সাগরদ্বীপ থেকে বালাসোরের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। ওড়িশায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে।

সমুদ্রে উত্তাল ঝোড়ো হাওয়া থাকার কারণে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।সমুদ্রের ধারে বিনোদনমূলক সব কাজ বন্ধ রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯