বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্রিমিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, রাশিয়ার দাবি নাশকতা

ক্রিমিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, রাশিয়ার দাবি নাশকতা

ক্রিমিয়ায় এবার অস্ত্রের গুদামে বিস্ফোরণ, রাশিয়ার দাবি নাশকতা
ক্রিমিয়ায় এবার অস্ত্রের গুদামে বিস্ফোরণ, রাশিয়ার দাবি নাশকতা

নিজস্ব প্রতিবেদন>>একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের এক সপ্তাহ পর ক্রিমিয়ায় এবার অস্ত্রের গুদামে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাশিয়ার কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণে আগুন ধরে গেছে উপদ্বীপটির ঝাঁকোই এলাকায়। এ ঘটনাকে নাশকতা হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসির।

পরে ভিন্ন এক ঘটনায় একটি বিদ্যুতের উপকেন্দ্রে আগুন ধরে যায় এবং একটি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন।

এর আগে গত সপ্তাহে ক্রিমিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে রাশিয়ার বেশ কিছু যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়। ইউক্রেন এ হামলার দায় সরাসরি স্বীকার করেনি।

অস্ত্রের গুদামে বিস্ফোরণের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আগুন ছড়িয়ে পড়েছে মাইস্ক গ্রামের কাছে একটি সাময়িক অস্ত্রের গুদামে মস্কোর সময় ৬টা ১৫ মিনিটে। আগুনের সূত্রপাত কীভাবে তা নির্ণয়ে তদন্ত চলছে।

মন্ত্রণালয় আরও জানায়, এ বিস্ফোরণে ‘গুরুতর’ হতাহতের ঘটনা ঘটেনি।

তবে অঞ্চলের প্রধান সের্গেই আকসিওনভ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দুই হাজার মানুষ পাশের গ্রামে চলে গেছে এবং দুই ব্যক্তি আহত হয়েছেন।

তিনি বলেন, একজন আহত হয়েছেন বোমার টুকরোর আঘাতে এবং অপরজন আহত হয়েছেন দেয়াল চাপায়। সৌভাগ্যবশত, তাদের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই।

এ ক্রিমিয়া অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছিল ২০১৪ সালে। যখন রাশিয়া এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে তখন এ উপদ্বীপকে তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এর মাধ্যমে দক্ষিণ ইউক্রেনের বিশাল অংশ দখল করতে সক্ষম হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯