বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভাই-ভাতিজাতন্ত্রে কখনই দেশের মঙ্গল হয় না: নরেন্দ্র মোদি

ভাই-ভাতিজাতন্ত্রে কখনই দেশের মঙ্গল হয় না: নরেন্দ্র মোদি

ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না: নরেন্দ্র মোদি
ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না: নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদন>>স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার ভারতজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কি অমৃত’ মহোত্সব। আজ ৭৬ তম স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা ভারত। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজেছে পুরো ভারত।

ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার দেশজুড়ে বৃহৎ আকারে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাইসহ ছোট-বড় সব শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী মোদি। দেশীয় কামান থেকে ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর লালকেল্লা থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেন তিনি।

সকাল ৭টা ৩৩ মিনিটে লালকেল্লায় ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী। এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হন তিনি। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র রাজনীতি নয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে স্বজনপোষণ, পরিবারতন্ত্র রয়েছে। এবার সেই জাল থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ‘ভাই-ভাতিজাতন্ত্রে দেশের মঙ্গল হয় না।’ একইসঙ্গে দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশ দুটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। পরিবারতন্ত্র ও দুর্নীতি। এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে।’

লালকেল্লায় দাড়িয়ে মোদি বলেন, ‘বিশ্বের সামনে এক নতুন ভারতের পুনর্জন্ম হয়েছে। এই বদলে যাওয়া ভারতের মানসিকতা বিশ্বের সমীহ আদায় করেছে। এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারত নিজেকে তুলে ধরতে সমর্থ হয়েছে।’

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্তে কুচকাওয়াজের আয়োজন করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্বাধীনতা দিবস উদযাপন করছেন জওয়ানরা। সিকিমে ১৮ হাজার ৮০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করেন তাঁরা। উত্তরাখণ্ডে সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯