মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ .. সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা ও চলমান কাজের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া, চুড়ামন, রামকাঠী সহ বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এবং চলমান কাজের নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবারদের দুঃখ দূর্দশার কথা শোনেন তিনি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন শেষে নদীর তীরে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা, হাট-বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এছাড়া নদী শাসন ও স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় প্রকল্প গ্রহণ করেও কাজ শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর থেকে নদী ভাঙন এলাকায় সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করে আসছেন। তার মতো এরকম আর কোনো এমপি এমন টেকসই উন্নয়ন করেননি। প্রতিমন্ত্রী নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা না হলে নদী ভাঙন রোধ হবে না। নির্ধারিত বালু মহাল ছাড়া অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করতে হবে। নদী ভাঙন প্রতিরোধে প্রতিমন্ত্রী বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বাঁধ নির্মাণে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন। জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই নদী ভাঙন কবলিতদের পাশে ছিলেন এবং থাকবেন। প্রধানমন্ত্রী নদী ভাঙা ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভাঙন প্রতিরোধে একদিকে তিনি নদী শাসন ও আরেক দিকে তিনি নদীতে ড্রেজিং করেন। প্রধানমন্ত্রী সারাদেশে যে যে স্থানে ভাঙছে সব জায়গাতেই শক্তিশালী টেকসই বাঁধ দেওয়া নির্দেশ দিয়েছেন। যাতে বাংলাদেশে দুর্যোগ সহনীয় রাষ্ট্রে পরিণত হয়। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মহবুবুর রহমান মধু বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশালবাসীর জন্য এক নেয়ামত মন্ত্রী। তিনি বলেন, বরিশাল সদর উপজেলার যোগাযোগ বিছিন্ন এলাকা ছিলো চন্দ্রমোহন ইউনিয়নের অক্কার চর এলাকাটি সেখানে মন্ত্রীর কারনে আজ বিদ্যাৎ পেয়েছে। তিনি আরও বলেন, বরিশালের মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। যেখানেই দুর্ভোগের কথা শুনেন সেখানে তার দপ্তরের লোক পাঠিয়ে সমাধানের চেষ্টা করেন আমাদের মন্ত্রী। তিনি সার্বক্ষনিক ভাবে জনগনের কথা চিন্তা করে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পাশে রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না।