রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হুঁশিয়ারিতে সাকিবের হুস, চুক্তি বাতিল

হুঁশিয়ারিতে সাকিবের হুস, চুক্তি বাতিল

হুঁশিয়ারিতে সাকিবের হুস চুক্তি বাতিল
হুঁশিয়ারিতে সাকিবের হুস; চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদন>> জুয়ার সাইটের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনারের সাথে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির পর যেসব সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিলেন সাকিব, সেসবও তিনি সরিয়ে নিবেন বলে জানিয়েছেন।

তার বিতর্কিত চুক্তিতে বিসিবির নেওয়া কঠোর অবস্থানের পর অবশেষে বাস্তবতা বুঝতে পেরেছেন তিনি। বেটউইনার নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি বাতিল করার কথা চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছেন সাকিব।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিব চুক্তি থেকে সরে এসেছেন। তিনি বিসিবির কাছে লিখিতভাবে এই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন।

সাকিবের যুক্তি ছিল, বেটিং সাইট নয়, বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন তিনি। তবে বিসিবি সেই যুক্তি মেনে না নিয়ে যায় কঠোর অবস্থানে। বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সভার পর নাজমুল হাসান পাপন জানান, ‘সাকিব এই চুক্তি থেকে সরে না এলে তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেরই সম্পর্ক শেষ হয়ে যাবে।’

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সারোগেট ব্র্যান্ড বেটউইনার নিউজের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করেছিলেন সাকিব। চুক্তির খবর নিজেই তার স্বীকৃত ফেসবুক পাতায় জানিয়েছিলেন তিনি। এই চুক্তির খবর জানত না বিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে যেকোনো পণ্যের দূত হতে গেলে বিসিবির অনুমোদন প্রয়োজন। সাকিব নেননি তাও।

দেশের প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ থাকায় এরকম চুক্তি অনুমোদনের কোনো সুযোগ না থাকার কথা বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখে বিসিবি। সাকিবকেই বাস্তবতা মেনে সরে যেতে হচ্ছে বিতর্কিত চুক্তি থেকে।

সাকিবের বেটিং ইস্যু মিটে যাওয়ায় এশিয়া কাপের দল ঘোষণা ও অধিনায়কত্ব নিয়ে অচলাবস্থার সমাধান হতে যাচ্ছে। শনিবারই ঘোষণা হবে এশিয়া কাপের দল। তাতে সাকিবেরই অধিনায়ক থাকা প্রায় নিশ্চিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯