শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ১৫ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত বিএনপি’র

বরিশালে ১৫ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমানের নির্দেশক্রমে বরিশাল মহানগর বিএনপি সাংগঠনিক টিম (১) এর আয়োজনে আগামী সরকার পতনের একদফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের লক্ষে ওয়ার্ড কমিটিকে ঢেলে সাজানো ও নতুনত্ব নেতৃত্ব বেড় করে আনার লক্ষে নগরীর ১৫ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বিদ্যুৎ বিহীন অন্দকারে মোমবাতির আলোতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য জহিরুল ইসলাম লিটুর সঞ্চলনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক।

কর্মীসভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। এসময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ,সদস্য আমিনুর রহমান মামুন,সদস্য জুলহাস উদ্দিন মাসুদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদিউজ্জামান টোলন,এ্যাড, হুমাউন কবির বাপ্পি,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু।

এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দীন ইসলাম ইকু। কর্মী সভায় আগামীতে ১৫ নং ওয়ার্ডে একটি সুন্দর সু-শৃঙ্খল আন্দোলন ও নির্বাচনমুখি কমিটি দাবী করে ওয়ার্ডের বিএনপি সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯