বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে এনডিএ প্রার্থী জগদীপ ধনগড়

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে এনডিএ প্রার্থী জগদীপ ধনগড়

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন: এগিয়ে এনডিএ প্রার্থী জগদীপ ধনগড়
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন: এগিয়ে এনডিএ প্রার্থী জগদীপ ধনগড়

নিজস্ব প্রতিবেদন>>ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে জয়ী হতে চলেছেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। তার প্রতিপক্ষ বিরোধীদের সমর্থিত মার্গারেট আলভা ভোটযুদ্ধে কিছুটা পিছিয়ে রয়েছেন।

নানা বিতর্ক ও জল্পনা ছাপিয়ে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। এদিন বুথ খোলার পরেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলেছে ভোটগ্রহণ।

সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সদস্য গোপন ব্যালটে ঠিক করবেন দেশের উপরাষ্ট্রপতির ভবিষ্যৎ। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ৩৭১ ভোট।

সর্বশেষ ভোট গণনায় পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের ঝুলিতে পড়তে চলেছে ৫২৭ ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। শেষ পর্যন্ত এই সংখ্যক ভোট পেলে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর থেকেও ২ শতাংশ বেশি ভোট পেয়ে জিততে যাচ্ছেন ধনখড়। আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিজয়ী প্রার্থী।

প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিবসেনার সমর্থন রয়েছে তাঁর পাশে।

অন্যদিকে কংগ্রেস, আপ, মিম, টিআরএস ও জেএমএমকের সর্মথন পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল মার্গারেট আলভা। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯