বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ

রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ

রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক
রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক

নিজস্ব প্রতিবেদন>>মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন রাহুল গান্ধী,ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সংসদ ভবনের বাইরে থেকে তাদের আটক করা হয়।বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ করে কংগ্রেস।

রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ সদস্যদের নিয়ে একটি মিছিল সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলো। বিজয় চক পৌঁছানোর আগেই তাকে আটক করে পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা গেছে।

সংসদ ভবন চত্বরে বিক্ষোভে সোনিয়া গান্ধীও ছিলেন

এদিকে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের।

বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। কংগ্রেস সংসদ সদস্যদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাসে তুলতে দেখা গেছে।এর আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে মোদী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চারজন মানুষের একনায়কত্ব চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯