রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মায়ের চিকিৎসার নামে টাকা তুলে মাদক কারবার,গ্রেপ্তার ২

মায়ের চিকিৎসার নামে টাকা তুলে মাদক কারবার,গ্রেপ্তার ২

মায়ের চিকিৎসার নামে টাকা তুলে মাদক কারবার
মায়ের চিকিৎসার নামে টাকা তুলে মাদক কারবার

নিজস্ব প্রতিবেদন>>মায়ের চিকিৎসার নামে বাস এবং দোকানে ভিক্ষে করে সেই টাকায় মাদক কারবার শুরু করে দুই ব্যক্তি। এ অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. সেলিম ও মামুন মিয়া। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। ঢাকার তুরাগ থানার বালুরমাঠ বস্তিতে বসবাস করে।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে মায়ের চিকিৎসার কথা বলে টাকা চায় সেলিম ও মামুন। এসময় পুলিশ তাদের কাছে চিকিৎসাপত্র দেখতে চায়।

চিকিৎসাপত্র এবং তাদের দেওয়া তথ্যে গড়মিল পাওয়া যায়। এরপরই তাদের আটক করে জেরা করে পুলিশ।

এরপর তাদের দেহ তল্লাশী একশ’ পুরিয়া হেরোইন পাওয়া যায়। জেরার মুখে তারা স্বীকার করে, চিকিৎসার নামে টাকা তুলে সেই টাকা দিয়ে হেরোইন কিনে রাতে বিক্রি করে। নিজেরাও হেরোইন সেবন করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, গ্রেপ্তারকৃতরা মাদকসেবী এবং মাদক কারবারী। তাদের মা অসুস্থ নয়। তারা মায়ের অসুস্থতার কথা বলে ভিক্ষে করে। সেই টাকায় মাদক কারবার করে তারা।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯