বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।

দিল্লি গেলেন মমতা, গোপন সমঝোতা দাবি বিরোধীদের
দিল্লি গেলেন মমতা, গোপন সমঝোতা দাবি বিরোধীদের

নিজস্ব প্রতিবেদন>>চার দিনের সফরে বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রোববার নীতি আয়োগ বৈঠকে যোগ দিতেই মূলত মমতার এই দিল্লি সফর।

ওই বৈঠকেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সফরকে কেন্দ্র করে আগে-পরে একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা। মমতার সঙ্গেই দিল্লি সফরসঙ্গী হয়েছেন তাঁর ভাতিজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধ্যায় দলের সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিল্লির বাসভবনে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা।

আগামী লোকসভা নির্বাচনের আগে মমতার মোদিবিরোধী অবস্থান জাতীয় পর্যায়ে নিয়ে যেতে মমতার দিল্লি সফর তাৎপর্যপূর্ণ হলেও শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে মমতার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবনিযুক্ত রাষ্ট্রপতির সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

শনিবার চার অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা। দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে ওই বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যেভাবে ইডি, সিবিআইসহ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে, তাতে বেশ ক্ষুব্ধ মমতা। এই বিষয়টি নিয়ে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী।

একই সময় ন্যাশনাল হেরাল্ড কন নিয়েও ইডির মামলায় বিধ্বস্ত অবস্থায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। জাতীয় স্তরে অ-বিজেপি অবস্থান স্পষ্ট করার পাশাপাশি কংগ্রেসের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গেও আলাদা সাক্ষাৎ করতে পারেন মমতা। দিল্লি সফর শেষ করে আগামী সোমবার ফের কলকাতায় ফিরে আসবেন মমতা।

সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ইস্যুতে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। ভারতের এই কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ-ঘনিষ্ঠ মডেল, অভিনেত্রী অর্পিতা মুখার্জিও। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে মিলেছে প্রায় ৫২ কোটি রুপি। এ ছাড়া কয়েক কোটি রুপি মূল্যের স্বর্ণের গহনা, জমির দলিলসহ আরও অনেক মূল্যবান জিনিস।

মমতার মন্ত্রিসভার এই সাবেক সদস্যের দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং গ্রেপ্তার ইস্যুতে দিল্লির রাজনীতিতেও শোরগোল। ঘরে-বাইরে যখন প্রবল সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস, আর ঠিক তখনই দিল্লিতে গেলেন মমতা। আর তা নিয়েই রাজনীতির ময়দান বেশ উত্তপ্ত।

বিরোধীদের অভিযোগ, রাজ্যজুড়ে সরকারি চাকরিতে নিয়োগ, কয়লা পাচার, গরু পাচারকাণ্ডে সিবিআই, ইডি সক্রিয় হওয়ায় পরেই গোপন বোঝাপড়ার জন্য দিল্লি ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯