শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মকবুল আহম্মেদ।
শ্রদ্ধেয় শিক্ষক মোঃ মকবুল আহম্মেদ, যিনি ইউনিয়নের সবার কাছে মকবুল মাস্টার নামেই পরিচিত। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং সার্বিক সমাজ ব্যবস্থার উন্নতি সাধনের পূর্ব শর্তরূপে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেই এই স্বনামধন্য শিক্ষক ব্রতী হয়েছেন জ্ঞান বিতরণের মহৎ দায়িত্ব পালনে।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা বিস্তারে যাঁরা অনন্য অবদান রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি মো. মকবুল আহম্মেদ স্যার।
একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি মকবুল আহম্মেদ স্যার সমাজের বিভিন্ন ক্ষেত্রেও ছিলেন একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মো. মকবুল আহম্মেদ বলেন, তিরি চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।