রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ১২ কেজি গাঁজাসহ চরকাউয়ার রাব্বি আটক

বরিশালে ১২ কেজি গাঁজাসহ চরকাউয়ার রাব্বি আটক

অনুসন্ধান ২৪ >> বরিশাল নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মামুন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তি পালিয়ে যান। শনিবার (৩০ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিহাক হোসেন বলেন, শনিবার সকাল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়। নদী বন্দরের তিন নম্বর গেটের সামনে থেকে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি করে পলিথিন ও স্কসটেপ দিয়ে মোড়ানো ৬ টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক রাব্বি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা। আর মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহা ইউনিয়নের বৈশাখিয়া বাজার এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, এ সময় রাব্বির সঙ্গে থাকা মামুন হাওলাদার কৌশলে পালিয়ে যায়। তবে আটক ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় রাব্বিকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯