রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> স্থানীয়রা এক মাদক বিক্রেতার বাড়ি ঘেরাও করে খবর দেওয়ার পর বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ গিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। আটক বাহাদুর খলিফা বরিশাল শহরের রূপাতলী কাঁঠালতলা এলাকার মুনসুর খলিফার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয় জানান, কোতয়ালি থানার পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন।
এলাকাবাসীর অভিযোগ, বাহাদুর মাদক বিক্রয় ও সেবন করতেন। তার কারণে এলাকার ছেলেরা মাদকসেবনে জড়িয়ে পড়ছে। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়। শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীর তীরে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করেন বাহাদুর। এলাকাবাসী ধাওয়া দিলে বাহাদুর বাসায় গিয়ে লুকিয়ে থাকেন।
ওসি লোকমান বলেন, “এলাকাবাসী ইয়াবা ও গাঁজা বিক্রেতা বাহাদুরকে তার বাসায় ঘেরাও করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাসা থেকে বাহাদুরকে আটক করে। একই সঙ্গে তার বাসা থেকে গাঁজা ও ইয়াবাসহ মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
তবে পুলিশ তার কাছ থেকে কী পরিমাণ গাঁজা-ইয়াবা উদ্ধার করেছে তা নিশ্চিত না করলেও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন- তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’