রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু ও প্রায় ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মদ্যপান ও মদ বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ।
বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে। কর্তৃপক্ষ মদ আমদানি-রফতানি ও প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।
খবরে বলা হয়, এ সপ্তাহের গোড়ার দিকে গুজরাট রাজ্যের অনেক গ্রামে বিক্রি করা বিষাক্ত মদ পান করার পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ওই মদপানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় ৩১ জনের মৃত্যু ঘটেছে।
পুলিশের আরেক সিনিয়র কর্মকর্তা ভি চন্দ্রশেখর এএফপি’কে বলেন, পার্শ্ববর্তী আহমেদাবাদ নগরীতে অপর ১১ জনের মৃত্যু হয়।
রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংবি এক বিবৃতিতে বলেন, ‘তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, তারা বিষাক্ত মদপান করেছিলেন।’
তিনি বলেন, এ মদপানের ঘটনায় চিকিৎসার জন্য ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
সূত্র : বাসস