শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এগিয়ে ঢাকা জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশালে

এগিয়ে ঢাকা জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশালে

অনুসন্ধান ২৪ >> দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকায় সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম বরিশালে। জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর প্রাথমিক তথ্যে একথা জানানো হয়। বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন “জনশুমারি ও গৃহগণনা-২০২১” প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

এবার জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যার বৃদ্ধি আগের শুমারি বছরের তুলনায় ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২.৮৪%, ২.০১%, ১.৫৮%, ১.৮৬% ও ১.২২%।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে- দেশে সর্বোচ্চ জনসংখ্যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এখানের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। বরিশাল সিটি করপোরেশনে সর্বনিম্ন ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন।

এদিকে, সর্বাধিক ঘনবসতিপূর্ণ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন)। সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রংপুর সিটি করপোরেশন (প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন)।

বিভাগভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, ২০২২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ ১.৭৪% এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন ০.৭৯%।

জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। মোট জনসংখ্যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯