বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> আজ (২৭ জুলাই ) বরিশালে বিএমপি পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক এবং সহকারী পুলিশ কমিশনার, স্টাফ অফিসার মােঃ ইব্রাহীম সহ বিএমপি’র শীর্ষ তিন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। এ সময় সম্মানিত প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথিদের সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথিগণ সকলেই অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী
হায়দার, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ মনজুর রহমান, পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।