শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত। ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ শ্লোগানকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুব্রত দেব রায় ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য জেলা ও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯