সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
এবার এশিয়া কাপ আরব আমিরাতে

এবার এশিয়া কাপ আরব আমিরাতে

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়া কাপ আয়োজন করা খুবই কঠিন। রোববার শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানালেন, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে থাকা শ্রীলঙ্কা সাক্ষী হয়েছে প্রবল গণবিক্ষোভের। এর প্রভাব অবশ্য পড়েনি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সবশেষ সিরিজে। বিক্ষোভের মাঝেই দুই টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে গেছে অস্ট্রেলিয়া।

সফলভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ায় এশিয়া কাপ নিয়েও ইতিবাচক সম্ভাবনা উঁকি দেয়। এখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও খেলছে দলটি। তবে অনেক দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন অনেক বড় পরিসরের ব্যাপার। হয়তো সে ভাবনা থেকেই পিটিআইকে রোববার ডি সিলভা প্রায় নিশ্চিতই করে দিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না ৬ দলের এই প্রতিযোগিতা।

“সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।”

২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ অগাস্ট হওয়ার কথা বাছাই পর্ব।

মূল পর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে এক দল জায়গা করে নেমে মূল লড়াইয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯