শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বাস লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশালে বাস লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অনুসন্ধান ২৪>> বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার টরকি বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই লরির চালক মোক্তার মোল্লা (৫০) নিহত হন। এ সময় আহত হন বাসের ৬ যাত্রী।

নিহত মোক্তার মোল্লা গোপালগঞ্জের মোকসেদপুরের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে ছোট যানবাহন চলাচল করলেও এক ঘণ্টার বেশি সময় ধরে বাস-ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ ছিল ওই মহাসড়কে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন জানান, বরিশাল থেকে বিএমএফ নামে বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টরকি ব্রিজের উত্তর প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন। এ সময় আহত হন বাসের ৬ যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়ে ওসি বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পরে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

বেলাল হোসেন জানান, সড়কে একদম যান চলাচল বন্ধ ছিল না। ছোট গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হয়েছে। তবে বাস-ট্রাকের মতো বড় যানবাহনগুলো প্রায় এক ঘণ্টা দুর্ঘটনার কারণে মহাসড়কে আটকে ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯