শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গোপালগঞ্জে পুলিশের অভিযানে ৭ কিশোর মোটরসাইকেল চোর গ্রেফতার

গোপালগঞ্জে পুলিশের অভিযানে ৭ কিশোর মোটরসাইকেল চোর গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে সাত কিশোরকে গ্রেফতার করেছে। তাদের পেশাই হচ্ছে মোটরসাইকেল চুরি ও বিক্রি করা। গ্রেফতারের পর তাদের কাছ থেকে চোরাই ৪ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক চোরেরা হল, মোল্লাহাটের উদয়পুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলামিন শেখ (২১), মো. শাহাদৎ হোসেন বাবুর ছেলে শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফ জামান শাকিল (১৯), আনোয়ার মল্লিকের ছেলে মিতুল মল্লিক (১৯), সুমন্ত সরকারে ছেলে সুব্রত সরকার (২০), আকমন শেখের ছেলে মো. আমিনুর শেখ (২২), মৃত খোকা শেখের ছেলে মো. ইসলাম শেখ (২০) এদের প্রত্যকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনি ও রোববার দুইদিন বাগেরহাটের মোল্লাহাট ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। সিন্ডিকেটের মাধ্যমে এই চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চুরি ও চোরাই মোটর সাইকেল বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গত শনি ও রোববার দুই দিন অভিযান চালিয়ে চোরাই ৪টি মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের ৭ কিশোর সদস্যকে আটক করে। তিনি আরও জানান, তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯