বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন। এদিন তিনি পার্লামেন্ট স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া আগামী মার্চের আগেই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী মার্চের আগেই অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার বিকেলে সিনিয়র একটি রাজনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে বলে রোববার খবর দিয়েছে শ্রীলঙ্কার জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি মিরর।
খবরে বলা হয়েছে, শনিবার স্পিকার ঘোষণা করেছিলেন যে বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে তা সত্ত্বেও একটা অনিশ্চয়তা বিরাজ করছিল যে সত্যিই কি তিনি পদত্যাগ করছেন?
কিন্তু শনিবারের ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে এক আলোচনা সভায় সিদ্ধান্ত জানানো হয় যে রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন। পরে বিক্রমাসিংহে অথবা অন্য কেউ এ পদে শপথ নেবেন।