রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ নির্ঝর আটক

নারায়ণগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ নির্ঝর আটক

অনুসন্ধান ২৪ >> নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ মো. নজরুল ইসলাম নির্ঝর (৩৩) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। রবিবার (১০ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, আটককৃত মাদক কারবারি একজন ছদ্মবেশী মাদক সরবরাহকারী। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে সে প্রাইভেটকারের চালক সেজে মাদকের কারবার করে আসছিল।

এর আগে শনিবার (৯ জুলাই) র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে শিমরাইল এলাকা থেকে উক্ত মাদক কারবারিকে আটক করে বলে জানান তিনি।

মো. রিজওয়ান সাঈদ জিকু বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে আটক করি। সে নারায়ণগঞ্জের জেলার সোনারগাঁও থানার মো. তাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯