শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাড়ে ৪৭ কোটির বাজেট বরিশাল বিশ্ববিদ্যালয়ে

সাড়ে ৪৭ কোটির বাজেট বরিশাল বিশ্ববিদ্যালয়ে

অনুসন্ধান ২৪ >> প্রথমবারের মতো ২০২২-২৩ অর্থবছরের জন্যপ্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

বাজেট উত্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সোমবার (০৪ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট উত্থাপন করা হয়।

বাজেট উত্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় উপাচার্য বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক হওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাজেট আলোচনায় ট্রেজারার বাজেটের নানান দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, প্রভোস্ট এবং অর্থ ও হিসাব শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট উত্থাপন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯