বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সাবেক স্বৈরশাসকের ছেলে

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সাবেক স্বৈরশাসকের ছেলে

হাকিকুল ইসলাম খোকন >> ফিলিপাইনের বিদায়ী নেতা রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আজ বৃহস্পতিবার দেশটির পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন তিনি।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় সময় ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নিয়েছেন।নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।এর আগে ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তার বাবা ১৯৮৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর ঠিক ৩৬ বছর পরে ফার্দিনান্দ ফিলিপাইনের ক্ষমতায় বসলেন। এর মাধ্যমে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে।মার্কোস জুনিয়রের নির্বাচনে জয় ছিল তাদের রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসদের এক দশক দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার বাবা ফার্দিনান্দ ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। সামরিক শাসন জারি, মানবাধিকার হরণ, দুর্নীতি ও দারিদ্র্য ছিল তার শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯