শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এবার ৪ মহানগরে নতুন পুলিশ কমিশনার পদায়ন

এবার ৪ মহানগরে নতুন পুলিশ কমিশনার পদায়ন

অনুসন্ধান ২৪ >> চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল ও রংপুর মহানগরে পুলিশ কমিশনার পদে পরিবর্তন হয়েছে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ ২২টি এসেছে রদবদল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে পদায়ন করা হয়।

ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোল্যা নজরুল ইসলামকে দেয়া হয়েছে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব।

চট্টগ্রামের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা কৃষ্ণপদ রায়।

রংপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন নুরে আলম মিনা, যিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সম্প্রতি উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আর চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯