শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল নৌ-টার্মিনাল থেকে অবৈধ টিকিট ও হিসাব খাতা জব্দ

বরিশাল নৌ-টার্মিনাল থেকে অবৈধ টিকিট ও হিসাব খাতা জব্দ

অনুসন্ধান ২৪ >> বরিশাল জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত বরিশাল নৌ-টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে। এসময় কাউন্টার থেকে বিপুল পরিমান অবৈধ টিকিট এবং কাউন্টারের হিসাব খাতা জব্দ করেছেন তারা।

মঙ্গলবার (২৮ জুন) রাত অনুমানিক ৯টার দিকে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।

তবে দুদকের বরিশাল অফিসের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নদী বন্দরের কাউন্টারে অভিযান চালিয়েছেন তারা। এসময় সেখান থেকে অবৈধ টিকিট ও টিকিট বিক্রির হিসাবের খাতা জব্দ করেছেন।

তিনি বলেন, অনেকদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকেট কাউন্টারে টিকিট কালোবাজারির তথ্য ছিল আমাদের কাছে। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছিলাম। এরপর অভিযান করেছি। এ ঘটনায় আরো অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল নদী বন্দরে টিকিট কালোবাজারির অভিযোগ ছিল। নদী বন্দরে বিক্রি করা টিকিট এবং যাত্রীর সঠিক হিসাব দিতে পারেনা বন্দর কর্তৃপক্ষ। গত রোজার ঈদের পরে বরিশাল থেকে কয়েক লাখ মানুষ যায় ঢাকায়।

অথচ নদী বন্দর কর্তৃপক্ষ কি সংখ্যক যাত্রী ঢাকায় গেছেন তার সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি টিকিট বিক্রির যে হিসাব দিয়েছেন তার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রায় দুই মাসের মাথায় অভিযান চালায় দুদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯