শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালে ২কেজি গাঁজাসহ নগরীর কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনী থেকে ময়না নামে একজনকে আটক করেন গোয়েন্দা ডিবি পুলিশ।
কেডিসির এলাকার বাসিন্দা মৃত ইসমাইল সরদার এর মেয়ে ও মনির হোসেনের স্ত্রী মোসাঃ ময়না বেগম (৩৮)কে ২কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন বিকেল সাড়ে ৫টার সময় নগর গোয়েন্দা বিএমপির স্পেশাল টীম ইনচার্জ জনাব শেখ শাহাজাহান এর নের্তৃত্বে এসআই (নিরস্ত্র) সৈয়দ খয়ারুল আলম সহ চৌকস অভিযানিক টিম কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডস্থ রাজ্জাক স্মৃতি কলোনী (কেডিসি বালুর মাঠ) মূর্দার ঘরের উত্তর পাশে ধৃত আসামী মোসাঃ ময়না বেগম এর টিনসেট বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।