শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্যর মাদক ব্যবসায়ি পুত্র কামাল সরদার (৪১)কে ২৫পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারের ব্রীজের উত্তর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারের ব্রীজের উত্তর পাশে কামাল সরদারের বাড়ির সামনে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সাজুরিয়া কাজীর গ্রামের সাবেক মেম্বর সাদের আলী সরদারের মাদক ব্যবসায়ি ছেলে কামাল সরদার দৌড়ে পালানোর সময় তাকে আটক করে। আটক কামালের কাছ থেকে ২৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামালকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং-৭ (২৭.৬.২২)। গ্রেফতারকৃত কামালকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।