শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তজুমদ্দিনে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

তজুমদ্দিনে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

অনুসন্ধান ২৪ >> ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। পরে পুলিশ তাকে ভোলা জেলহাজতে প্রেরণ করেন। সে একটি জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামী।

এজহার সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে কুখ্যার চোর ও ইয়াবা ব্যবসায়ী মোঃ নয়নকে (২৬) ৫০ টি ইয়াবা ট্যাবলেট, দু’টি চোরাই মোবাইল, চোরাই কাজের ব্যবহৃত একটি চাকু ও একটি প্লায়াজসহ গ্রেপ্তার করে তজুমদ্দিন থানায় নিয়ে আসেন।

পরে নয়নকে ২০২২ সালের তজুমদ্দিন থানার ০৭নং মামলায় ৪৫৭,৩৮০ এবং ৩২৮ ধারায় পিসি ও মামলা নম্বর ০৩ এর ৪৫৭/৩৮০ ধারায় পিসি এর সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারপূর্বক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ছাড়াও নয়ন ৬২/১৯ মামলার পরোয়ারাভুক্ত আসামী।

জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দার বলেন, কুখ্যাত চোর নয়ন দীর্ঘদিন চুরি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এছাড়া সে একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামী গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগান থেকে আটক করে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯