শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ৩৬ ফুট প্রশস্ত হবে মহাসড়ক; মেয়র সাদিক

বরিশালে ৩৬ ফুট প্রশস্ত হবে মহাসড়ক; মেয়র সাদিক

আনোয়ার হোসেন .. বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে আমরা কাজ করতে পারব। বরিশালে ৩৬ ফুট প্রশস্ত হবে মহাসড়কের ১১ কিলোমিটার। মেয়র বলেন, ‘সড়কের দুই পাশ থেকে ছয় ফুট করে মোট ১২ ফুট বাড়ানো সম্ভব। তাহলে এই ১১ কিলোমিটার মহাসড়ক ৩৬ ফুট প্রশস্ত হবে। এতে নগরীতে যানবাহনের চাপ সামাল দেয়া সম্ভব হবে। ‘সড়ক ও জনপথের সঙ্গে আমরা কাজ করতে পারব। আর সড়ক ও জনপথ যদি রাস্তা প্রশস্ত করতে না পারে তাহলে যত দ্রুত সম্ভব সিটি করপোরেশন কাজ শুরু করবে। পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ সামলাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ১১ কিলোমিটার অংশ প্রশস্ত করার কথা জানিয়েছেন বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীর কালিবাড়ী রোডে নিজ বাসভবনে মঙ্গলবার রাতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মহাসড়কের বরিশাল নগরীর গড়িয়াপার থেকে রূপাতলী পর্যন্ত ১১ কিলোমিটার দিয়ে বরিশাল সদর উপজেলা, বাকেরগঞ্জ, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনার গাড়ি যাতায়াত করবে। বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘পদ্মা সেতুর জন্য বরিশাল এখনও প্রস্তুত নয়। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে ছয় লেনের সড়কের কথা বলা হচ্ছে সেটা হতে সময় লাগবে। এই সড়ক হতে হতে আমার নগরীর মধ্যে থাকা ১১ কিলোমিটার মহাসড়কে ব্যাপক চাপ পড়বে। ‘বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় সভা করেছি।’এই ১১ কিলোমিটার সড়ক ২৪ ফুট চওড়া। তবে সড়কের দুই পাশে সড়ক ও জনপথের আরও জায়গা রয়েছে। প্রয়োজনে নিজের মায়ের নামে নির্মাণাধীন পার্ক ভেঙে ফেলার কথাও জানান সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন, ‘১১ কিলোমিটার মহাসড়কের মধ্যে টিচার্স ট্রেনিং কলেজের সামনে আমার মায়ের নামে নির্মাণাধীন পার্কও আছে। প্রয়োজন হলে সেটিও ভেঙে ফেলা হবে। জনগণের ভোগান্তি করে আমি কোনো কাজ করব না। সড়কের পাশে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো আমি উচ্ছেদ করব না, নগরবাসী নিজেরাই সরিয়ে নেবে। ‘সাগরদিতে মহাসড়কের জায়গায় একটি মসজিদ ও মন্দির রয়েছে। তাদের সঙ্গে কথা বলব। আমার মনে হয় তারা আমার কথা শুনে ধর্মীয় প্রতিষ্ঠান দুটি সরিয়ে নেবে। মন্দির ও মসজিদ আমি আরও ভালোভাবে নির্মাণ করে দেব। তা ছাড়া ব্যস্ততম মহাসড়কের পাশে ধর্মীয় উপাসনালয় থাকাটাও তো বিপজ্জনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯