শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালের মেয়রের ১০ লাখ টাকা অনুদান সিলেটের বন্যার্তদের জন্য

বরিশালের মেয়রের ১০ লাখ টাকা অনুদান সিলেটের বন্যার্তদের জন্য

আনোয়ার হোসেন .. বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বন্যা দুর্গত সিলেটবাসীর সহায়তায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। সোমবার (২০ জুন) রাত ১১টায় নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই তথ্য জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সুমন লাইভে আরও বলেন, মেয়র সাদিক আব্দুল্লাহ সিলেটের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর রক্ত আপনার (সাদিক) শরীরে। আমার আহ্বানে অনেকেই সহযোগিতা করেছেন। কিন্তু যার কথা না বললেই নয় তিনি বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কথা নাই বার্তা নাই আমার কাছে দশ লাখ টাকা পাঠিয়ে দিয়ে বললেন, আমি (সাদিক আব্দুল্লাহ) আসতে চেয়েছিলাম। কিন্তু আসতে পারিনি। আমার হয়ে (আপনি ব্যারিস্টার সুমন) অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

এই আইনজীবী বলেন, আমার ত্রাণ তহবিলে একদিনে মোট ৭০ লাখ টাকা জমা হয়। সেখানে একাই দশ লাখ টাকা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ।

ব্যারিস্টার সুমন বলেন, আমার সাথে সাদিক আব্দুল্লাহর কোনোদিনই দেখা হয়নি। কিন্তু আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর রক্ত এমনই মানুষের বিপদে পাশে দাঁড়ানোর। আমি জানি না সিলেটে বা বাংলাদেশে কত মানুষ আছে অসহায় মানুষদের এভাবে সহযোগিতা করে। সুমন বলেন, আজকে সাদিক আব্দুল্লাহ যে সাহায্য করেছেন তাতে আমার মনে হয়েছে, একজন বঙ্গবন্ধুর আদর্শের লোক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের লোক হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শুধু আমি না মেয়র সাদিক আব্দুল্লাহর এই অবদান সিলেটবাসী অনেকদিন মনে রাখবেন।

সায়েদুল হক সুমন আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সাদিক আব্দুল্লাহর প্রতিটি ভালো কাজে যদি পাশে থাকতে পারি এটা আরও বেশি সম্মানের হবে। সাদিক আব্দুল্লাহ বরিশালের সাথে সিলেটের একটি ঐতিহাসিক সর্ম্পকের ঘোষণা দিলেন এই সহায়তার টাকা পাঠিয়ে। টাকাটা বড় কোনো ব্যাপার না, কথা হচ্ছে এমন সময়ে আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন যা সিলেটবাসী অনেক দিন মনে রাখবে। ভিডিও বার্তায় সিলেটের বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য মেয়র সাদিক আবদুল্লাহর ১০ লাখ টাকা ত্রাণ সহায়তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রশংসা কুড়িয়েছে দেশের সকল মহলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯