শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশাল এয়ারপোর্ট থানায় অটোগাড়ীর চুরির অভিযোগে তানিয়া নামে এক নারী ০৪ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। গত কাল বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ সংঘবদ্ধ অটোগাড়ী চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার জানান, চোরাই মালামাল সহ সংঘবদ্ধ অটোগাড়ী ছিনতাইকারী চক্রের বিভিন্ন এলাকা থেকে ৫ সদস্যকে আটক করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, বরিশাল এয়ারপোর্ট থানাধীন দোয়ারিকা মধ্য ফেরিঘাট ভাই ভাই স্টোর“ নামক রড, সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তায় বরিশাল জেলা বাবুগঞ্জ থানাধীন রাজকর এলাকার কাজী আব্দুল কাদের এর ছেলে কাজী কামালের একটা অটোগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত (১৭ জুন) শুক্রবার বিএমপি’র এয়ারপোর্ট থানায় ০৪ জন অজ্ঞাতনামা অভিযুক্ত করে তানিয়া নামে এক জন নারী একটি এজাহার দায়ের করেন। ভুক্তভোগীর স্ত্রী তানিয়া জানান, তাঁর স্বামী মোঃ কাজী কামাল প্রতিদিনের ন্যায় ১৩ জুন সকালে অটোগাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। তিনি বলেন, বিকালে এয়ারপোর্ট থানাধীন বকুলতলা মনির মিয়ার ইটের ভাটার সামনে আসলে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরার কথা বলে অটোগাড়িতে উঠে এবং এয়ারপোর্ট মোড়ে যাওয়ার জন্য বললে, যেতে অনিচ্ছা প্রকাশ করলে অজ্ঞাতনামা ব্যক্তি আইনের ভয় দেখিয়ে এয়ারপোর্ট মোড়ে নিয়ে গেলে সেখানে মটরসাইকেল সহ দাড়ানো অজ্ঞাতনামা আরেকজনকে দেখে।
অটোগাড়িতে থাকা ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্যাসেঞ্জার অটোগাড়িতে বসে মটরসাইকেল আরোহীর সাথে কথা বলে এবং আসামী ধরবে বলে এয়ারপোর্ট থানাধীন দোয়ারিকা ফেরীঘাটের দিকে যেতে বলে। পরবর্তীতে দোয়ারিকা ফেরীঘাটের দিকে রওয়ানা করলে অজ্ঞাতনামা মটরসাইকেল আরোহী ব্যক্তিও অটোগাড়ির পিছনে পিছনে আসে।
ওই দিন বিকাল এয়ারপোর্ট থানাধীণ দোয়ারিকা মধ্য ফেরিঘাট ভাই ভাই স্টোর“ নামক রড, সিমেন্টের দোকোনের সামনে পাকা রাস্তায় পৌছালে ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে সেখানে আগে থেকে অবস্থানরত আরোও অজ্ঞাতনামা দুই ব্যক্তির সাথে কথা বলতে থাকে এবং কিছুক্ষনের মধ্যে অজ্ঞাতনামা মটরসাইকেল আরোহী তাদের সাথে যোগ দেয়।
অজ্ঞাতনামা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরার জন্য আসছে মর্মে জানায় এবং নিজেদের মধ্যে হালকা নাস্তা করার কথা বলে ।
অজ্ঞাতনামা মটরসাইকেল আরোহী এক প্যাকেট বিস্কুট ও ১টি মাম পানির বোতল এনে খেতে বললে, ভুক্তভোগী কিছুক্ষন আগে ভাত খেয়ে এসেছে এবং এখন আর কিছু খাবে না জানালে ডিবি পুলিশ পরিচয়ে অজ্ঞাতনামাদের জোড় অনুরোধে সরল বিশ্বাসে বিস্কুট ও পানি খাওয়ার পরে মাথা হালকা ঝিম ঝিম ও ঘুম ঘুম ভাব আসে।
অজ্ঞাতনামা ডিবি পরিচয়ের ব্যক্তিরা তাকে খারাপ উদ্দেশ্যে খাবারের সাথে কিছু নেশাজাতীয় দ্রব্য দিয়েছে মর্মে বুঝতে পেরে ভুক্তভোগী কামাল অটোগাড়ি স্ট্যার্ট দিতে চাইলে অজ্ঞাত ডিবি পরিচয়দানকারীরা অটো গাড়ির চাবি ছিনিয়ে নিতে ধস্তাধস্তি ও ঘুষি মেরে অটোগাড়ি থেকে রাস্তায় ফেলিয়া দেয়ায় ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাহাদের মটরসাইকেল ফেলে দ্রুত অটোগাড়ি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
জানাযায়, আন্তঃজেলা চোরচক্রের নামে বিভিন্ন থানায় ডজনেরও অধিক মামলা রয়েছে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে এই চক্র একেরপর এক ভুক্তভোগীদের স্বপ্ন ছিনিয়ে নিচ্ছে।
তবে বিষয়টি অধিক গুরুত্বের সাথে নজরে নেয় উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি সাদ্দাম হোসাইন,
অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি কমলেশ চন্দ্র হালদার সহ থানার চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন দিকনির্দেশনা সহ নিরলসভাবে মাঠে নামেন।
তারই ধারাবাহিকতায়, এসআই সাইদুল ইসলাম এর নেতৃত্বে, মামলা তদন্ত কর্মকর্তা এসআই রায়হান সহ সঙ্গীয় চৌকস টিম বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করেন।
আটকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকছেদ পুর এলাকার ছাকেম মুন্সী ছেলে মোঃ সাখায়েত মুন্সি (৪০)। ফরিদপুর জেলার সালতা থানা এলাকার উত্তর চন্ডীবর্ধী গ্রামের মৃতঃ আমজেদ মোল্লার ছেলে মোঃ জহির হোসেন মোল্লা, পটুয়াখালী জেলার শিমুলবাগ ৩নং ওয়ার্ডের মৃতঃ সিদ্দিক হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার, মাগুরা জেলার মোহাম্মাদপুর থানা এলাকার উত্তর বিশ^াস পাড়া গ্রামের বোধয় শেখ এর ছেলে মোঃ মহসীন (৪৮) ও আমিরুল ইসলাম (৪০) চোরাই চক্রের সদস্যদেরকে বিভিন্ন স্পটে একাধিক অভিযান পরিচালনা করে চোরাই ছিনতাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করেন।
সাখায়েত মুন্সি ও জহির হোসেন মোল্লাকে ১৭ জুন সন্ধ্যায় ফরিদপুর জেলা ভাঙ্গা সদর থানাধীন ভাঙ্গা বাজার এলাকা থেকে ও সোহেলকে বরিশাল বিএমপি কোতয়ালী থানাধীন খেয়াঘাট থেকে এবং আমিরুল ইসলাম ও মহসীন শেখকে ১৮ জুন রাতে মাগুড়া জেলার মোহাম্মাদপুর থানাধীন বিনোদপুর বাজার থেকে আটক।
ফরিদপুরের সাখায়েত মুন্সি (৪০) এই চোর চক্রের গ্যাং লিডার, জহির হাসান মোল্লা (৩৫) বিভিন্ন সময়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পরিচয়ে টার্গেটকৃত গাড়িতে উঠেন,
বরিশালের সোহেল হাওলাদার (৪০) গাড়ি মেকানিক চোরাই, ছিনতাই টিমের গাড়ি মেরামত ও যন্ত্রাংশ আলাদা করার কাজ করে থাকে এবং মাগুরার আমিরুল ইসলাম (৪০) ও মহসীন শেখ (৪৮) চোরাই মালামাল ক্রয় বিক্রয় করেন।
অটো চুরির এজাহারভুক্ত ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ছিনতাই ও চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এর নির্দেশনা, তদারকি তথা সরাসরি তত্বাবধানে বিএমপি এয়ারপোর্ট থানা তৎপর রয়েছে।