শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে র‌্যাবের অভিযানে দুই ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে র‌্যাবের অভিযানে দুই ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার

অনুসন্ধান ২৪ >> বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব ৮) সদস্যরা।

বৃহস্পতিবার রাত পৌনে ৩ টার দিকে উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকায় থেকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

এ সময় ফেন্সিডিল বহনকারী একটি পিকআপ, মাদক বিক্রির নগদ অর্থ ও একাধিক ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলো- সাতক্ষিরা জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মিন্টু (৩৫) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৮)।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম র‌্যাবের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, মাদারীপুর র‌্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাতে কালকিনী থানা এলাকার ভুরঘাটায় অবস্থানের সময় রাত আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারে গোপালগঞ্জ থেকে একটি পিকআপ ফেন্সিডিল নিয়ে আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়ক হয়ে বরিশাল শহরে যাচ্ছে। র‌্যাব সদস্যরা আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় বাইপাস মোড় এলাকায় রাত পৌনে তিনটার দিকে সন্দেভাজন পিকআপটি থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়িরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুই জনকে আটক করে তারা।

স্বাক্ষীদের উপস্থিতিতে র‌্যাব সদস্যরা পিকআপ এর সীটের নীচ থেকে বিশেষভাবে তৈরী ষ্টীলের বক্স থেকে ৩০৯ বোতল ফেন্সিডিলের ৩১ বান্ডিল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে। এসময় মাদক বহনকারী পিকআপ, মাদক বিক্রির ১৩শ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় মাদারীপুর র‌্যাব-৮ এর ডিএডি মো. সুলতান উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকেলে আগলঝাড়া থানায় মামলা দায়ের করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯