বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত

টেক্সাসের ডালাসে মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন >> যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে গত ১০-১২ জুন ২০২২ ,তিনদিনব্যাপী এক মোবাইল কন্সুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত উক্ত ক্যাম্পে কন্সুলার সেবা প্রদান করা হয়। ক্যাম্প আয়োজনে সহায়তা করে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (ব্যান্ট) এবং বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বেস্ট)।

মোবাইল কন্সুলার ক্যাম্পে এনভিআর, পাওয়ার অব এটর্নি এবং এটেস্টেশন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। এছাড়াও, দ্বৈত নাগরিকত্ব সনদ এবং জন্মনিবন্ধন সনদপ্রাপ্তির জন্য আবেদন গ্রহণ করা হয়।

তিন দিন ব্যাপি এই ক্যাম্পে ৮৯৭ জন আবেদনকারী বিভিন্ন সেবা গ্রহণ করেন এবং ৪৭,৯৩২.৫০ মার্কিন ডলার রাজস্ব আদায় হয়। এটি এ বছর আয়োজিত কন্সুলার ক্যাম্পসমূহের মধ্যে সেবাগ্রহীতার সংখ্যায় এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ।

কভিড-১৯ অতিমারির প্রকোপ হ্রাস পাওয়ায় এপ্রিল, ২০২২ হতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পুনরায় মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান শুরু করে। গত দুই মাসে পাঁচটি শহরে (ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং ডালাসে) এ সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পসমূহে মোট ৩২৯১ জন সেবা গ্রহণ করেন এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,৭২,৪৫৩.৫০ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি নিয়মিতভাবে বিভিন্ন শহরে মোবাইল কন্সুলার সার্ভিস প্রদান অব্যাহত রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯