শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দক্ষিন অঞ্চলের ১ লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে

দক্ষিন অঞ্চলের ১ লক্ষ মানুষ যোগ দেবে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে

অনুসন্ধান ২৪ >> পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, পদ্মা সেতু বরিশাল অঞ্চলের মানুষের কাছে স্বপ্নের মত। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল অঞ্চল থেকে বাস ও লঞ্চ যোগে এক লক্ষ মানুষ অংশগ্রহণ করবে। আমার এখনও বিশ্বাস হয়না পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিন অঞ্চলের মানুষ যাবে। আমার মনে হয় স্বপ্ন। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরিশাল বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার দুপুরে বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় এসব কথা বলেন আবুল হাসানাত আব্দুল্লাহ। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত সভায় হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, এই স্বপ্নের সেতু বরিশাল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বদলে দেওয়ার জন্য ভূমিকা রাখবে। তাই ২৫ তারিখ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল থেকে ১ লাখ লোক স্বাক্ষি হয়ে থাকার জন্য সেখানে অংশ নেবে। এদের যাতায়াতে সড়ক ও নৌপথে বাহনের ব্যবস্থা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সব ব্যবস্থা নিচ্ছে বরিশালবাসী। কুয়াকাটা, পাথরঘাটা থেকে ভূরঘাটা পর্যন্ত এলাকার মানুষ যাবে সেতু উদ্বোধনের অনুষ্ঠানে। ওই অঞ্চলের মানুষ কত খুশি তা বলে বোঝানো সম্ভব নয়। আগে ঢাকা যেতে ৭/৮ ঘন্টা সময় লাগতো, আর এখন পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা। আর কি চাই আমাদের। তিনি বলেন, আওয়ামী লীগের কি অবদান? তা অনেকেই জানেন না। আর জানলেও কোথাও প্রকাশ করে না। ১৫ বছরে দক্ষিন বাংলায় আওয়ামী লীগ কি না দিয়েছে। বরিশাল বিশ^বিদ্যালয়, লেবুখালী ব্রিজ, কুয়াকাটা পর্যটন কেন্দ্র সহ অবদানের শেষ নেই যা অল্প সময়ে বলে শেষ করা যাবে না। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, আ স ম ফিরোজ, বরিশাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ প্রমুখ। সভায় বরিশাল বিভাগের সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯