বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ইয়াসির আলি রাব্বি চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলতে পারবেন না। মূলত পিঠের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। রাব্বির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়া নিশ্চিত হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে রাব্বি খেলতে পারবেন কি-না সেই বিষয়টিও এখন নিশ্চিত করা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগে দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম দিন (১০ জুন) ব্যাটিংয়ের সময় পিঠে ব্যাথা অনুভব করেন ইয়াসির।
এরপরেই তার এমআরআই করানো হলে ব্যাক পেইনের বিষয়টি ধরা পড়ে। লুম্বার স্পাইনের এই ব্যাথার কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। ইয়াসিরের চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এই কারণেই তাকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণেই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির। টেস্ট সিরিজে তার বদলি কে হবে তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ মে) অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ২৪ মে সিরিজের শেষ ম্যাচে সেন্ট লুসিয়াতে খেলবে দুই দল।