শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ জুন) শনিবার সকাল ১১ টায় বরিশাল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসন জসীম উদ্দিন হায়দার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনাও জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন বলেই করোনাকালে দেশ স্থবির হয়ে যায়নি।
তিনি বলেন, অনেকে মনে করেন বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে তা কোনও দিন হবে না। তিনি ওই সকল লোকদের উদ্যোশে বলেন, হগুনের কথায় গরু মরে না, যদি মরতো তা হলে দুনিয়াতে আর কোন গরু থাকিত না।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিশেষভাবে সকল মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, দিনব্যাপী কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এগুলো হলো ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। সরকার এই ১০টি বিশেষ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়েছে বলে কর্মশালায় জানানো হয়।