শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতকে চরম মূল্য দিতে হবে বিশ্বনবীকে অবমাননায় দায়ে

ভারতকে চরম মূল্য দিতে হবে বিশ্বনবীকে অবমাননায় দায়ে

অনুসন্ধান ২৪ >> ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.)-কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার (১০ জুন) আসর বাদ মহানগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ চত্বরে স্মরণাতীতকালের সর্ব বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাতিত্বে ও মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন করতে না পারে সে জন্য বিশ্ব মুসলিমকে সজাগ থাকতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আবু সাঈদ, মাওলানা মুজিবুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওঃ কেরামত আলী, শেখ হাসান ওবায়দুল করিম, মুফতি ইমরান হোসাইন, আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম, মুহা. সাইফুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ হামিদি, মুফতি আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা এস.কে নাজমুল হাসান, মুফতী শেখ আমীরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আলহাজ্ব আমজাদ হোসেন, হাফেজ আব্দুল লতিফ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে ওঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, ভারতের এই ঘটনা বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ভারত সরকারকে এর চরম মূল্য দিতে হবে। নবী (সঃ) ও তার পরিবারের শানে এহেন অসভ্য কর্মকাণ্ডের জন্য সৌদী আরব, ওমান, বাহরাইন, জর্ডান,লিবিয়া,আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, কুয়েত, ইরানসহ বিভিন্ন মুসলিম বিশ্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানালেও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯