বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নবীকে নিয়ে মন্তব্যর ঘটনায় বিজেপি নেতাদের গ্রেফতারির দাবি মমতার

নবীকে নিয়ে মন্তব্যর ঘটনায় বিজেপি নেতাদের গ্রেফতারির দাবি মমতার

অনুসন্ধান ২৪ >> বিজেপির সাবেক (সাসপেন্ডেড) মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত মুখপাত্র নবীন জিন্দলের আপত্তিকর মন্তব্য নিয়ে এ বার প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে টুইটারে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি জনগণের বৃহত্তর স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।

নূপুর, নবীনের মন্তব্য ও টুইট নিয়ে বেজায় বেকায়দায় পড়েছে শাসকদল বিজেপি। যদিও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে একটি শব্দও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই মোদী সরকারের উপরই চাপ বাড়িয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুললেন মমতা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যম আয়োজিত বিতর্কসভায় বিতর্কিত মন্তব্য করেন নূপুর। তার পরে কার্যত একই কথা টুইট করেন গেরুয়া শিবিরের আর এক মুখপাত্র নবীন জিন্দল। তা নিয়ে হইচই শুরু হতেই নূপুরকে সাসপেন্ড এবং নবীনকে বহিষ্কার করে বিজেপি। যদিও তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি। মধ্য-পূর্ব এশিয়ায় ভারতের পণ্য বয়কট শুরু হয়ে যায়। কাতারের মতো কয়েকটি দেশ সে সব দেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে আপত্তির কথা জানায়। সব মিলিয়ে আবর দুনিয়ায় ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলে মনে করছেন অনেকেই। এ বার সেই প্রেক্ষিতে ঘটনার নিন্দা করলেন মমতা।

পর পর তিনটি টুইটে তিনি লিখেছেন, ‘বিজেপির ধ্বংসাত্মক কয়েক জন নেতার করা জঘন্য এবং নৃশংস ঘৃণাভাষণকে ধিক্কার। এতে শুধু যে হিংসা ছড়ায় তা-ই নয়, আমাদের দেশের বৈচিত্রময় সংস্কৃতিও ক্ষুণ্ণ হয়। আমি অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার চাই।’ মুখ্যমন্ত্রী টুইটে জনগণের বৃহত্তর স্বার্থে সব ধর্ম, বর্ণ, জাতির মানুষকে শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন।

সূত্র: টাইমস নাউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯