শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল টিভির সাংবাদিক অপহরণচেষ্টায় জড়িত গ্রেপ্তার-৩

বরিশাল টিভির সাংবাদিক অপহরণচেষ্টায় জড়িত গ্রেপ্তার-৩

অনুসন্ধান ২৪ >> বরিশাল সময় টেলিভিশনের ব্যুরোপ্রধান অপুর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক।

তবে সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টার মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নুরে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন- বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকার মামুন সিকদার ওরফে চিডা মামুন, নুরুন মোমেন ওরফে কোটন এবং মাহমুদ ওরফে রিয়াজ।

অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক জানান, সাংবাদিক অপুর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতোয়ালি থানায় মামলা করা হয়। এরপর ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নগর ডিবি পুলিশের একটি টিম পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি।

গত ২৯ মে দুপুরে সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপুর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরাছোঁয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯