শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন .. তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবহার বর্জনের ডাকে বরিশাল উপজেলা পরিষদের কর্মকর্তাদের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ পালিত হয়েছে। এই উপলক্ষে ৩১ মে মঙ্গলবার সকালে এক আলোচনাসভা ও বনার্ঢ্য র্যালির আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী, তামাক চাষি ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উপজেলা তামাক নিয়ন্ত্রন আইন বাস্থবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তত্ব রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু। জাতীয় ভাবে তামাক চাষ ও সিগেরট উৎপাদন নিরুৎসাহিত করতে পরিকল্পনা নিয়েছেন। আমরা বিড়ি সিগরেট বর্জন এবং নিরুৎসাহিত করবো এই হউক আজকের শপথ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল রহমান সন্যমত, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমি আক্তার, সহকারী প্রোগ্রাম চৌধুরী মোঃ সৈকত হোসাইন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সংবাদ কর্মীগণ।