বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাশিয়াকে নিষেধাজ্ঞা নিজেদের ক্ষতিই করছে

রাশিয়াকে নিষেধাজ্ঞা নিজেদের ক্ষতিই করছে

অনুসন্ধান ২৪ >> ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করার ফলে নিজ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। তবে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি পুতিন তার লক্ষ্যে পৌঁছে যান, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

রবিবার জার্মানির হ্যানোভার শহরে এক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওলাফ শুলজ। সেখানে দেওয়া ভাষণে জার্মানির চ্যান্সেলর বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, তা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে চেপে বসছে রাশিয়ার নেতৃত্ব ও রুশ অর্থনীতির ওপর।’

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণা দেওয়ার দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি। সোমবার ৯৬ তম দিনে পৌঁছেছে ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। ইতোমধ্যে দেশটির দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

অবশ্য একই সঙ্গে আমরা নিজেরাও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি। রাশিয়ার ওপর নিষেধজ্ঞা জারির কারণে যে ইউরোপের বহু কোম্পানিকে আর্থিক লোকসান গুণতে হচ্ছে— তা আমি জানি। ঋণ, বীমা ও আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব কোম্পানির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। কিন্তু বাস্তব সত্য হলো—এসব সহযোগিতা দিয়ে লোকসান কিংবা ঘাটতি পুরোপুরি মেটানো সম্ভব নয়। সেই সঙ্গে আরও এক নির্মম সত্য হলো—ইউক্রেন যুদ্ধে পুতিন যে লক্ষ্য ‍নিয়েছেন, তাতে পৌঁছাতে তিনি যদি সফল হন— তাহলে যে মূল্য আমাদের দিতে হবে, তার কাছে বর্তমান ক্ষয়ক্ষতি কিছুই নয়।

যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২৭ টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমা এসব দেশ অনুমান করেছিল—এসব নিষেধাজ্ঞা জারির ফলে বিপুল অর্থনৈতিক চাপে পড়বে রাশিয়া এবং একসময় ইউক্রেন থেকে পিছু হটতে বাধ্য হবে। তবে সেই অনুমান সঠিক বলে প্রমাণিত হয়নি। যুদ্ধ শুরুর পর তিন মাস গড়িয়ে গেলেও ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর পিছু হটার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯