রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বোনের জানাজায় যাওয়ার পথে ভাইর মৃত্যু

বোনের জানাজায় যাওয়ার পথে ভাইর মৃত্যু

অনুসন্ধান ২৪ >> বড় বোনের মৃত্যুর খবর পেয়ে পিরোজপুরগামী বাসে উঠেছিলেন রমজান আলী। তবে বোনের জানাজায় আর অংশ নেওয়া হলো না তাঁর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে তিনি নিজেই লাশ হয়ে ফিরলেন বাড়িতে।

আজ রোববার সকাল ১০টার দিকে তাঁর জানাজা হওয়ার কথা ছিল। বোনের মৃত্যুর খবর পেয়ে গতকাল সন্ধ্যায় যমুনা পরিবহনের বাসে করে বাড়ির পথে রওনা দেন তিনি। আজ ভোর সাড়ে ৫টার দিকে বাসটি বরিশালের উজিরপুর পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি মারা যান।

আজ রোববার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১১ যাত্রীর মৃত্যু হয়। তাঁদের একজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের রমজান আলী (৩৮)। রমজান আলীর জামাতা মো. মেহেদী হাসান বলেন, রমজান আলী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন। রমজানের বোন ফুলবানু বেগম (৫৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার বিকেলে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯