মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপির আন্দোলন হবে কোন বছর, দেখতে দেখতে পার ১৪ বছর!

বিএনপির আন্দোলন হবে কোন বছর, দেখতে দেখতে পার ১৪ বছর!

অনুসন্ধান ২৪ >> দেখতে দেখতে প্রায় ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর? বিএনপিকে এ প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২১মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর আন্দোলন করলেন। ঈদ এলেই বলেন ঈদের পর, পরীক্ষা হলে বলেন পরীক্ষার পর। ১৩ বছরে কত ঈদ এলো আর কত ঈদ যে গেল। কত পরীক্ষা এলো আর গেল। দেখতে দেখতে প্রায় চৌদ্দ বছর, আন্দোলন হবে কোন বছর?

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। তিনি ফিরে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন বলেই আজকে দেশের এত সমৃদ্ধি। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

এ সময় বিএনপি আন্দোলনেও ফেল মেরেছে, নির্বাচনেও ফেল করেছে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, এখন তারা বলে আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিতবে। সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিএনপি। দলটিকে যুক্তি দিয়ে কথা বলার পরামর্শও দেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯