রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> পৃথক এ দুর্ঘটনার মধ্যে ইসলামপুরে নিহত হয়েছেন সামছুল হক নামে একজন। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সামছুল ইসলামপুর বাজারে কলা ব্যবসা করতেন বলে জানা গেছে। তবে মেলান্দহে নিহত যুবকের নাম জানা যায়নি।
ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামছুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।
জানা গেছে, দুপুরের দিকে ইসলামপুর পৌর এলাকার ধর্মকুড়া ঋষিপাড়া রেলওয়ে ক্রসিংয়ে হেঁটে পার হচ্ছিলেন সামছুল। এ সময় জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
অন্যদিকে এদিন মেলান্দহ রেলস্টেশনের হোম সিগনাল ও আউট সিগনালের মাঝে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্য হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।