বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের সাবেক ব‍্যাটসম‍্যান নভজাত সিং সিধুকে এক বছরের জেল

ভারতের সাবেক ব‍্যাটসম‍্যান নভজাত সিং সিধুকে এক বছরের জেল

অনুসন্ধান ২৪ >> এক বছরের জন‍্য ভারতের সাবেক ব‍্যাটসম‍্যান নভজাত সিং সিধুকে কারাদণ্ড দিল দেশটির সুপ্রিম কোর্ট। চার বছর আগের রায়ে তিন বছরের সাজা কমেছে। সাথে ১ হাজার রূপি জরিমানায়।

২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হত্যার অপরাধে সিধুকে দোষী সাব্যস্ত করেন এবং তিন বছরের কারাদণ্ড দেয়। পরে ২০১৮ সালে সিধুর তিন বছরের কারাদণ্ড কমিয়ে ১ হাজার রুপি জরিমানা করে সুপ্রিম কোর্ট। সেই আদেশ পর্যালোচনা করে এবার নতুন রায় ঘোষণা হলো।

বিচারপতি এএম খানউইলকার এবং সঞ্জয় কিষান কাউলের বেঞ্চ বৃহস্পতিবার এই আদালতেরই ২০১৮ সালের রায় পর্যালোচনা করে এই রায় দেন। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালায় গুরনাম সিং নামের একজনের সঙ্গে হাতাহাতি হয় সিধুর। পরে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হলে মামলা হয় সিধুর বিরুদ্ধে।

আর্থিক জরিমানা ছাড়াও এখন এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে সিধুকে। তবে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে পারবেন ৫১ টেস্ট ও ১৩৬ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯