বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর  ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন!

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর  ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন!

হাকিকুল ইসলাম খোকন  >> বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পরও ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরীএমপি,সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন। এই মামলাকে আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-সাংবাদিকতার জন্য হুমকি মনে করছে। উদ্দেশ্যমূলক এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

বুধবার (১৮ মে) আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।

কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। পরে জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আব্দুল হান্নান ভোরের কাগজকে একটি সমন পাঠানোর নির্দেশনা দেন। আগামী ৩ জুলাই সমনের জবাব দিতে বলা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের আগে সরকারের পক্ষ থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ২০১৮ সালের ৯ জানুয়ারির ওই তালিকা ধরে সংবাদটি করা হয়। তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া আরফানুল হক রিফাতের নাম প্রথমেই রয়েছে।

রিপোর্টটি নিয়ে কোনো আপত্তি থাকলে তিনি প্রেস কাউন্সিল বা নিয়ম মাফিক প্রতিবাদ করতে পারতেন।

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন মনে করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের উদ্দেশ্যমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯