মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ: অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ: অর্থমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> করোনাভাইরাস মহামারি অভিঘাত কাটিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর বন্ধ করেছে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের বিদেশ ভ্রমণ সীমিত করে এই পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের ব্যয় ববস্থাপনা-৬ অধিশাখা থেকে বৃহস্পতিবার পরিপত্রটি জারি করা হয়।

এতে বলা হয়েছে, ‘পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার এক্সপোজার ডিজিট/ স্টাডি ট্যুর/ এপিএ ও ইনোভেশন-এর আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ/ সেমিনারে অংশগ্রহণসহ সকল প্রকার বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে অনুমতি দেয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি কর্মকর্তাদের এখন থেকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হবে না। তবে বিশেষ কোনো প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে বিদেশ যেতে পারবেন।

সরকারের এই আদেশ উন্নয়ন ও পরিচালন দুই বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থমন্ত্রণালয়। বুধবার অর্থনৈতিক বিষয়ক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নানা প্রকল্পে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনে বিদেশ সফরের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

‘এখন যারা বিদেশ যাচ্ছেন তাদেরকে আগেই অনুমতি দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন করে কাউকে অনুমতি দেয়া হচ্ছে না।’

সারা বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতির পর জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হওয়ায় দেশে রিজার্ভে টান পড়েছে। এই পরিস্থিতিতে বিলাসদ্রব্যের আমদানি কমাতে চাইছে সরকার।

গত বছর দেশের রিজার্ভ এক পর্যায়ে পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও রিজার্ভের বর্তমান অবস্থান গত দেড় বছরের সর্বনিম্ন।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের দেনা পরিশোধের পর রিজার্ভের অবস্থান এখন ৪১ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

এর চেয়ে কম ৪১ দশমিক ২৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল ২০২০ সালের নভেম্বরে।

এই অবস্থায় আমদানিনির্ভর কম গুরুত্বপূর্ণ প্রকল্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারি চাকুরেদের বিদেশ সফর বন্ধও এর অংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯